× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:২৩ এএম

কারিগরি শিক্ষা বোর্ড

পাঠদান বাতিলের হুঁশিয়ারি দিয়ে ১১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:২৩ এএম

পাঠদান বাতিলের হুঁশিয়ারি দিয়ে  ১১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করা দেশের ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। নোটিশে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তাদের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না। গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যে সব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সে সব প্রতিষ্ঠানকে আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান-সংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতিকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল, প্রত্যাহার করতে পারবে।

রূপালী বাংলাদেশ

Link copied!