× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:২৪ এএম

‘জোট’ ছাড়ারও গুঞ্জন

সিলেটের সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:২৪ এএম

সিলেটের সমাবেশে থাকছে  না খেলাফত মজলিস

আগামীকাল শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে স্থানীয় জামায়াত, এনসিপিসহ শরিক দলগুলো প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে। তবে এই ‘জোটের’ অন্যতম শরিক দল খেলাফলত মজলিস শনিবারের সমাবেশে থাকবে না বলে জানা গেছে। এ ছাড়া দলটি ঐক্যে থাকবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

সূত্র জানিয়েছে, শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক রয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা ১১ দলের সঙ্গে থাকবে কি না।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে চলমান জুলাইয়ে সিলেটজুড়ে সমাবেশ, গণমিছিলসহ নানা কর্মসূচি পালন করছে খেলাফত মজলিস। বৃহস্পতিবারও ছিল তাদের কর্মসূচি। বেলা ৩টায় সিলেট মহানগরের রেজিস্ট্রি মাঠে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ।

নেহাল আহমদ জানিয়েছেন, শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্ধারিত হবে খেলাফত মজলিস ১১ দলের সঙ্গে থাকবে কি না। এ ছাড়া সিলেটের সমাবেশের দিন ঢাকায় তাদের শূরা বৈঠক থাকায় নেতারা ঢাকায় অবস্থান করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করছে ১১ দল। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারা। সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে ব্যানার, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!