× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:১৩ এএম

দেশের ৩ বিভাগে আজও ঝরবে বৃষ্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:১৩ এএম

দেশের ৩ বিভাগে  আজও ঝরবে বৃষ্টি

বরিশাল, চট্টগ্রামসহ দেশের তিন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ‘বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।’

বৃষ্টির পরিমাণের বিষয়টি স্পষ্ট করে এই আবহাওয়াবিদ বলেন, ‘ভারি বৃষ্টি বলতে বিক্ষিপ্তভাবে দুই-একটি জায়গায় বেশি বৃষ্টিপাত হতে পারে। যেমন কোথাও ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, আবার কোথাও ৬০ থেকে ৭০ মিলিমিটারও হতে পারে। তবে এটা বিভাগের সব জায়গায় হবে না, কোথাও কোথাও হবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!