ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সুখবর দিলেন সামান্থা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৪৯ এএম

অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানে তার স্ফিতোদরের ছবি প্রকাশ্যে আসে। এর পরে সামান্থার এক ঘনিষ্ঠ সূত্র জানান, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে সংবাদমাধ্যমের সামনেই স্বীকার করে নেন সামান্থা, তিনি মা হতে চলেছেন।

‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি এ-ও জানান, এই মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলো শেষ করার পরে তিনি কিছুদিনের জন্য বিরতি নেবেন।

সামান্থা বলেন, ‘এরপর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।’

নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন সামান্থা। তার পাশাপাশি শারীরিক অসুস্থতায়ও ভুগেছেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সামান্থা।