ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কম্বল বিতরণ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:২৫ এএম

মাদারীপুরের রাজৈরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ‘আরাফ বাংলাদেশ’। গতকাল বুধবার সকালে রাজৈর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কলেজের অধ্যাপক মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক। সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিলুন ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফ বাংলাদেশের পরিচালক মো. শাওন করিম, হাবিবুর রহমান আকন, সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, ইমাম শাহরিয়ার প্রমুখ।