ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মরদেহ উদ্ধার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:৪১ এএম

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগমের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে তিন সন্তানের জননী ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকা-।

নিহতের বোন সুমি আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ^শুরবাড়ির লোকেরা রুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত রাত ১০টার দিকেও বোনের সঙ্গে তার কথা হয়েছে, সে কীভাবে আতœহত্যা করে, ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের  দাগ রয়েছে। রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।