কৃষিপণ্যের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, লটারি পদ্ধতি বাতিল করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহিদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতির কলাপাড়া উপজেলা শাখা। উপজেলা সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ হাওলাদার এবং প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন