× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৫১ এএম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে  গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি ম-ল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাফি ম-ল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু ম-লের ছেলে। একই ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষক রমজান আলী ও আব্দুল জলিল একটি সেচ পাম্প পরিচালনা করতেন। চুরিরোধে তারা ট্রান্সফরমারের সঙ্গে একটি অ্যালার্ম ডিভাইস সংযুক্ত করেন। ওই রাতে ডিভাইসটি সক্রিয় হলে মালিকপক্ষের মোবাইলে সংকেত যায় এবং তারা চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের কয়েক গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাফি ম-ল মারা যান। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে চিকিৎসাধীন।

শেরপুর থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!