× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৩৫ এএম

হত্যার বিচার দাবি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৩৫ এএম

হত্যার বিচার দাবি

মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মহিলা সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইনের শাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু নির্যাতন জঘন্য পর্যায়ে পৌঁছেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সংস্থার রাজশাহী অঞ্চলের পরিচালক শারমিন আক্তার বনির সভাপতিত্বে কর্মসূচিতে সেক্রেটারি শাহিনা আক্তার, শুরা সদস্য ড. ফাতেমা সিদ্দিকা ও রাবি নেত্রী কিসমত আরা কল্পনাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!