× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৮ পিএম

ঈদের ছুটি শেষে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৮ পিএম

ঈদের ছুটি শেষে শুরু হয়েছে  আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস এবং লোড-আনলোড কার্যক্রম আবারও স্বাভাবিক হয়ে উঠেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এতে ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ‘ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি গতিশীল হয়ে উঠবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!