ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

রাস্তার ঢালাই উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৩১ এএম

সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন কাজের উদ্বোধন করেন। এ সময় তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, পৌরসভার প্রকৌশলী মুকুল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা ৭১ মিটার দৈর্ঘ্যরে এই রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা ব্যয়ে রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। নাহিদ হোসেন বলেন, এই সড়কটি সংস্কারের ফলে যাতায়াতকারী হাজারো মানুষের ভোগান্তি লাঘব হবে।