ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:০৫ এএম

চট্টগ্রামের সীতাকু-ের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শনিবার র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৮ জুন র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল সীতাকু- উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলী আকবর (২৬) সীতাকু- উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, সীতাকু- থানার র‌্যাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবরকে জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দ-বিধি ১৮৬০-এর ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে গতকাল সীতাকু- থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।