× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৪১ এএম

শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে বিদ্যুৎস্পর্শ হয়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নায়ানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আল মাহিন হাসান। তিনি নায়ানগর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে এবং ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্যবহৃত আইপিএস লাইনের সংযোগ পরিবর্তনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের শর্টসার্কিটের কবলে পড়েন মাহিন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!