× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৭ এএম

কোম্পানির নামে জমি দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৭ এএম

কোম্পানির নামে জমি দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রতিষ্ঠানের নামে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী মহড়া, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে মোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন আবাসন কোম্পানি ‘মেগা টাউন’-এর পক্ষে স্থানীয় কয়েকজন ব্যক্তি কৃষকদের জমিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে শাহীন, তুহিন ও বেলায়েতের নেতৃত্বে একদল সন্ত্রাসী ‘নিঝুম পল্লী পার্ক অ্যান্ড রিসোর্ট’ এবং স্থানীয়দের ক্রয়কৃত জমিতে অতর্কিত প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা বাবুল নামের এক ব্যক্তির বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা জানিয়েছেন, বহিরাগত সন্ত্রাসীদের তা-বে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে হামলাকারীদের সহযোগী মোফাজ্জলকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং একজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!