× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
৭০ কোটি টাকা আত্মসাৎ

রেইনবো ই-কমার্সের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:০১ এএম

রেইনবো ই-কমার্সের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

বগুড়ার দুপচাঁচিয়ায় গ্রাহকদের প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘রেইনবো ই-কমার্স মাল্টিপারপাস লিমিটেড’-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার সকালে ‘সর্বস্তরের ভুক্তভোগী জনগণের’ ব্যানারে উপজেলার থানা বাসস্ট্যান্ড মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শত শত ভুক্তভোগী নারী-পুরুষ প্রতিষ্ঠানের এমডি মো. আমিরুজ্জামান (পিন্টু) ও এজিএম মোছা. সেলিনা আক্তারের কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা পৌর প্রশাসক ও ইউএনও শাহরুখ খানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের উন্নয়নকর্মীরা মাঠ পর্যায়ে গিয়ে ডিপিএস ও এফডিআর স্কিমের নামে বাড়ি বাড়ি থেকে আমানত সংগ্রহ করতেন। কিন্তু আমানতের মেয়াদ পূর্ণ হওয়ার পর গ্রাহকরা তাদের জমানো টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।

মানববন্ধনে ভুক্তভোগী মো. আব্দুল হান্নান, মোছা. শাবানা বেগম, মো. সাইফুল ইসলাম, মোছা. মিনা আক্তার, মোরশেদা বেগম, আফরোজা বেগম ও উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলীসহ অনেকে বক্তব্য দেন। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং গ্রাহকদের আমানত দ্রুত ফেরতের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান বলেন, ভুক্তভোগীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!