× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৩ এএম

৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন  ‘এ’ ক্যাপসুল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৩ এএম

৩ লাখ শিশুকে খাওয়ানো হবে  ভিটামিন  ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীতে সাংবাদিকদের অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৭ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, এ কর্মসূচির মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩১ হাজার ৪০৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ১০৫ জন ও ২৭৬ জন প্রতিবন্ধী শিশুও এ কর্মসূচির আওতায় থাকবে। তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে জেলার ৬১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১ হাজার ৫৯০টি কেন্দ্রে ৩ হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১৯১ জন সুপারভাইজার এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মনিটরিং টিম মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!