× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:১০ এএম

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:১০ এএম

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিরুল ইসলাম। অভিযানে অবৈধ সংযোগ দেওয়ার দায়ে হাবিবুর রহমানকে ১ লাখ টাকা এবং সুমন ফরাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৫০টি অবৈধ রাইজার ও ৩৮০ মিটার পাইপ জব্দ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চন্দ্রা তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের যোগসাজশে এলাকায় অবৈধ গ্যাস লাইন ব্যবসা চলছে, যার ফলে বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে পড়ছেন। জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন জানান, অসাধু কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!