× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:১৭ এএম

বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:১৭ এএম

বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজারে একটি তৈরি পোশাক কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফমকম ফ্যাশন লিমিটেডের (লিথি গ্রুপ) শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বন্ধের আগে মে মাসের বকেয়া বেতন গত মঙ্গলবার পরিশোধের প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত দিনে তা দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন কয়েকশ শ্রমিক।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, হুট করে কারখানা বন্ধ ঘোষণা করায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। বকেয়া বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, কারখানা চালু এবং পাওনাদি বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, শ্রমিকরা বাঘেরবাজার এলাকায় মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন। তাদের কর্মসূচির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। কর্মসূচি শেষে শ্রমিকরা শান্তভাবে ফিরে গেছেন।

এ বিষয়ে গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন-অর-রশিদ জানান, শ্রমিকদের পাওনা ও কারখানা চালুর বিষয়টি নিয়ে আগামী ৩০ জুন টঙ্গীতে সংশ্লিষ্ট দপ্তরে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকের মাধ্যমেই শ্রমিকদের সমস্যার একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!