ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৩৩ এএম

নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উল্টে পড়লে জাহাঙ্গীর বসুনিয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ধরণীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর চিলাহাটি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে চলন্ত মোটরসাইকেলের ওপর গিয়ে পড়লে চালক জাহাঙ্গীর গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।