ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বজ্রপাতে কৃষক নিহত

চুয়াডাঙ্গার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৩৫ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার টেলার দিয়ে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাজমুল হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহতের বাবা জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে বাড়ির পার্শ্ববর্তী মাঠে জমি চাষ করার সময় এই ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, প্রকৃত কারণ জানার জন্য থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।