× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২২ এএম

মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২২ এএম

মানববন্ধন

ঝিনাইদহে তিন ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেনÑ স্থানীয় সোহরাব হোসেন, আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল ম-ল, মাহবুব মোল্লাসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশে তিন ফসলি জমিতে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী একটি অটো রাইস মিল নির্মাণ করছেন। তাদের দাবি, এ মিল চালু হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তারা দ্রুত সময়ের মধ্যে অটো রাইস মিল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!