ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ওসির সঙ্গে মতবিনিময়

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:১৩ এএম

কুমিল্লার নাঙ্গলকোট থানায় নবনিযুক্ত ওসি শাহীনূর রহমানের সঙ্গে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নাঙ্গলকোট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন জনসম্পৃক্ত বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কাশেম গাফুরী, ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুসসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা। বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।