বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে পৌরসভার সঞ্জয়পুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাইম ইসলাম (২৫), সাইফুল ইসলাম (২৯), মাহাবুর প্রামাণিক (৩৮) ও নুরনবী প্রামাণিক (২৮)। তারা সবাই দুপচাঁচিয়া পৌরসভার সঞ্জয়পুর মহল্লার বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, সোমবার সকালে গ্রেপ্তার চারজনকে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

