কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক মুক্তা রানী কুমিল্লা মহানগরের সুজানগর সুইপার কলোনির মৃত জীবন লালের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার চৌদ্দগ্রাম বাজারের চট্টগ্রামমুখী সৌদিয়া বাস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় মুক্তা রানীর কাছ থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করে তাকে আটক করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

