গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি কার্যালয়ের হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নিতে সরকার কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কাশিয়ানী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আলম মোল্লাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

