ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

গাছের চারা বিতরণ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:১৬ এএম

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশÑ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এবং জেলা বিআরডিবির উপ-পরিচালক গোলাম রছুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক।