ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:১৭ এএম

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজসংলগ্ন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুরের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।