টাঙ্গাইলে এক নারীকে প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ.ন.ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেনÑ আব্দুর রহিম, শফিকুল ইসলাম শফি এবং সামছুল হক সামছু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্জন স্থানে প্রথমে এক আসামি এবং পরবর্তীতে বাকি দুজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিচারক রায়ে প্রধান আসামি আব্দুর রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- এবং একই আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদ- ও এক লাখ টাকা অর্থদ- দিয়েছেন। অর্থদ- অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদ- ভোগ করতে হবে।
এ ছাড়া অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। অর্থদ- অনাদায়ে তাদের আরও দুই বছরের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে।
মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু। চাঞ্চল্যকর এই মামলায় ন্যায়বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন