× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৫৯ এএম

খোলা হয়েছে ১৮ আশ্রয়কেন্দ্র

অতিবৃষ্টি-পাহাড়ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৫৯ এএম

অতিবৃষ্টি-পাহাড়ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ

রাঙামাটির কাপ্তাইয়ে টানা অতিবর্ষণের ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বড় বড় গাছ উপড়েপড়া এবং পাহাড়ধসের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে অবিরাম বর্ষণের ফলে সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ে। একই সঙ্গে পাহাড়ের মাটি ধসে সড়কের বড় একটি অংশ ঢেকে যাওয়ায় দুই দিকেই যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, বন বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং স্থানীয়রা যৌথভাবে রাস্তা থেকে গাছ ও মাটি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝুঁকির কথা বিবেচনায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে সর্বমোট ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. রায়হানুল ইসলাম। এ সময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কাপ্তাই প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!