× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:০০ এএম

পদ্মার দুই ইলিশের দাম প্রায় ১৬ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:০০ এএম

পদ্মার দুই ইলিশের দাম  প্রায় ১৬ হাজার টাকা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া বড় আকৃতির দুটি ইলিশ মাছ মোট ১৫ হাজার ৯২০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রির পর অনলাইনে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় জেলে সাগর হালদার ও দেলোয়ার হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে সাগর হালদারের জালে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ এবং দেলোয়ার হালদারের জালে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি ইলিশ আটকা পড়ে। সকালে মাছ দুটি দৌলতদিয়া ঘাটের আড়তে আনলে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন। পরে তিনি মাছের ছবি ফেসবুকে আপলোড করলে টাঙ্গাইলের এক সৌদি প্রবাসী সেটি কেনার আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে বড় ইলিশটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২০০ টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে দুটি মাছের দাম পড়ে ১৫ হাজার ৯২০ টাকা। ব্যবসায়ী সম্রাট শাজাহান জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় মাছ দুটি টাঙ্গাইলে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

পদ্মার ইলিশের এমন আকাশচুম্বী দামের বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ধরনের বড় ইলিশ সচরাচর দেখা যায় না, তাই শৌখিন ক্রেতারা দামের দিকে না তাকিয়ে কিনে নেন। তবে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হওয়াটা অস্বাভাবিক। প্রতি কেজি ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম হওয়াটা যুক্তিসঙ্গত।

রূপালী বাংলাদেশ

Link copied!