পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সাখাওয়াত ঝালকাঠির রাজাপুর উপজেলার জয়গোরহাট এলাকার নূর হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাখাওয়াতের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। দুমকি থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই (নি.) তাওহিদুর রহমান মোল্লা। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন