× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:০২ এএম

মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর গতকাল রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে। নিহত সিরাজ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এর আগে শুক্রবার সকালে নৌকাযোগে নদ পার হয়ে কৃষিকাজে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। পরে নদীর তীরে তার নৌকা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও সন্ধান পায়নি। অবশেষে গতকাল সকালে মরদেহ ভেসে উঠলে স্বজনরা শনাক্ত করেন। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!