যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার দুপুরে সীমান্তের বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহল দল ওই এলাকায় চোরাচালান বিরোধী ঝটিকা অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ায় পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন