× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২১ এএম

চূড়ামনকাটি-চৌগাছা সড়কে ছিনতাই আতঙ্ক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২১ এএম

চূড়ামনকাটি-চৌগাছা  সড়কে ছিনতাই আতঙ্ক

যশোরের চূড়ামনকাটি-আমবটতলা-চৌগাছা সড়কে ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। নারীদের টার্গেট করে চক্রটি রীতিমতো বেপরোয়া। গত দুই সপ্তাহে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এই সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা জানান, গত ১৬ জুলাই সন্ধ্যায় চূড়ামনকাটি বাজার থেকে বান্ধবীর সঙ্গে ভ্যানযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে আমবটতলা বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী ছোঁ মেরে তার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগ টেনে নেওয়ার সময় ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন তিনি। এর আগে গত ৪ জুলাই সন্ধ্যায় চূড়ামনকাটি বাজার থেকে ভ্যানে চড়ে আমবটতলা বাজারের দিকে যাচ্ছিলেন সাজিয়ালী গ্রামের গৃহবধূ সুমনা রানী। পথে দোগাছিয়া সালামিতের বিলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা উড়ন্ত ছিনতাইকারী ছোঁ মেরে তার ব্যাগটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সুমনা জানান, ব্যাগে দুটি নতুন মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিল। স্থানীয়রা জানান, মাদক সেবনকারীরা উড়ন্ত ছিনতাই কর্মকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে। মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই করছে। তাদের কারণে পথচারীদের মনে আতঙ্ক বিরাজ করছে। বেশির ভাগই তারা নারীদের টার্গেট করছে। চূড়ামনকাটির সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুটি উড়ন্ত ছিনতাইয়ের ঘটনা শুনেছি। ছিনতাইকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ছিনতাই প্রতিরোধে চূড়ামনকাটি আমবটতলা সড়কে নজরদারি বাড়ানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!