চাঁদপুরে জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন টিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম ব্যবহার করে কনটেন্ট ও ছবি তৈরি, ভিডিও তৈরি এবং গুগল ট্রেন্ডস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন