পটুয়াখালীর মহিপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে নিজ বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে একা ছিল ওই শিশু। এ সুযোগে অভিযুক্ত নূর মোহাম্মদ ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। টের পেয়ে লোকজন আসার আগেই তিনি পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়ভাবে বিচারের আশায় বিলম্ব হলেও পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন