ময়মনসিংহের ফুলপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদ- অনুসরণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং কর্মরত নার্স ও টেকনিশিয়ানদের প্রয়োজনীয় সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন