× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৪৫ এএম

বৃক্ষরোপণ কর্মসূচি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৪৫ এএম

বৃক্ষরোপণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে নিহত ছাত্রশিবিরের সাবেক কর্মী কামরুল ইসলামের স্মরণে স্মারক বৃক্ষরোপণ করেছে সংগঠনটির জাবি শাখা। গত বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় হলের আশপাশের ফাঁকা স্থানে কদবেল, সফেদা, আমড়া, আতা, লটকন ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনকালে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা হয়েছে। আমাদের একমাত্র কামরুল ইসলাম ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তার আত্মত্যাগকে স্মরণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৪ সালের ১৬ আগস্ট পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে তৎকালীন ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!