পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়ায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের আয়োজনে গতকাল রোববার দুপুরে প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ এবং ওষুধি চারা বিতরণ করা হয়।
সমাজসেবক আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম চেয়ারপারসন রোটারিয়ান ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. আরিফুজ্জামান, কৃষিবিদ মো. আতাউর রহমান ও বিদ্যালয়ের পরিচালক মো. রাসেল আহমেদ মোল্লা। প্রধান অতিথি বলেন, পরিবেশ উন্নয়ন ও মানুষের কল্যাণে রোটারি নিরলস কাজ করছে। চারা বিতরণের পাশাপাশি তিনি গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন