গাজীপুরের টঙ্গীতে আবাসিক লাইনে গ্যাস চালুর দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল রোববার গোপালপুর তিতাস গ্যাস অফিস ঘেরাও করেন ৫৩ ওয়ার্ডের গ্রাহকেরা। এ সময় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, লিটন মিয়া, আব্দুল মান্নান, মোস্তফা জামান প্রমুখ। বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। এ ছাড়া ঘেরাও কর্মসূচি থেকে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এ ব্যাপারে টঙ্গী জোনের ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বিঘœ ঘটছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন