× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৪০ এএম

বিসিবি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন নান্নু-মঈন

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৪০ এএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জিতছেন নান্নু-মঈন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বড়সড় চমক এসেছে চূড়ান্ত প্রার্থী তালিকায়। গতকাল সোমবার নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিশ্চিত হওয়া গেছে যে, ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় কোনো প্রকার ভোটযুদ্ধ ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন।

জেলা ও বিভাগীয় কোটা (ক্যাটাগরি-১) থেকে ফেনী জেলার প্রার্থী শরিফুল ইসলাম অপু শেষ মুহূর্তে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চট্টগ্রাম বিভাগের এই দুই হেভিওয়েট প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ পরিষ্কার হয়ে যায়। এ ছাড়া ক্লাব কোটা (ক্যাটাগরি-২) থেকেও লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান সরে দাঁড়িয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ৩ বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন ১ জন করে। ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও যাচাইবাছাইয়ে বাদ পড়েন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেনÑ সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন ২ জন। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন ২ জন- মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরী, নির্বাচিত হবেন ১ জন।

ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে লড়বেন ১৬ জন কাউন্সিলর। তাদের মধ্যে অন্যতম হলেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা।

রূপালী বাংলাদেশ

Link copied!