× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৪৯ এএম

ভারতের কোচের আশা

ফাইনালে বাংলাদেশের সঙ্গেই দেখা হবে

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৪৯ এএম

ফাইনালে বাংলাদেশের  সঙ্গেই দেখা হবে

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ভারত। গত রোববার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের পর বাংলাদেশ দলকে নিয়ে এক বড় পূর্বাভাস দিয়েছেন ভারতের কোচ ক্রিসপিন ছেত্রি। গ্রুপপর্বে হারালেও টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের সঙ্গেই আবার দেখা হওয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। তবে শক্তিশালী নেপালকে হারিয়ে বাংলাদেশ ঠিকই ফাইনালে উঠবে বলে মনে করেন ছেত্রি। বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ এবার একটি তরুণ দল নিয়ে এসেছে। যখন আপনি তরুণ দল নিয়ে কাজ করবেন, তখন আপনাকে প্রক্রিয়ার ওপর ভরসা রাখতে হবে। আমার মনে হয় তারা বেশ ভালো কাজ করেছে। ফাইনালে আমাদের আবারও দেখা হবে।’

গত দুই আসরে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। তবে দুই দলই এখন পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ভারতের কোচ জানান, তাদের দলেও এখন অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তারাও ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করছেন। তাই কখনো ফল পক্ষে আসবে, আবার কখনো বিপক্ষে যাবে; তবে এই প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখাটাই আসল কথা।

রূপালী বাংলাদেশ

Link copied!