× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৫৩ এএম

আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৫৩ এএম

আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে নিজেদের প্রতিনিধিত্ব নিয়ে অবস্থান পরিষ্কার করার একদিন পরই ঢাকা এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল। গতকাল সোমবার ড. মুসাজি (দক্ষিণ আফ্রিকা) এবং ড. মুকুলানির (জিম্বাবুয়ে) সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাদের এই আগমন। সফরকালে তারা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গে আলোচনা করবেন।

এর আগে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আইসিসি ও আইবিসি বোর্ডের জন্য বাংলাদেশের প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে। সেই সঙ্গে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে বলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, যার অংশ হিসেবেই আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!