দিন কয়েক আগেই জানা গিয়েছিল কলকাতার লেকটাউন মোড়ে কাঁপতে থাকা ৭০ ফুট উচ্চতার মেসির ভাস্কর্য সরিয়ে নেওয়া হবে। সে অনুযায়ী সরিয়ে নেওয়া হয়েছে মূর্তিটি। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এত দিন এটিকে দড়ি দিয়ে স্থির করে রাখা হয়। সোমবার দুপুরে পাটাতন থেকে নামিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি গণপূর্ত অধিদপ্তরের ট্রাকে তোলা হয়। আপাতত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। গত বছর ভারত ভ্রমণ করেছিলেন লিওনেল মেসি। যদিও সেই সফর ছিল অনিয়ম ও অব্যবস্থাপনায় ভরা। সেই সফরকে স্মরণীয় করে রাখতে মেসি নিজেই উদ্বোধন করেন সেই ভাস্কর্য।
কিন্তু কিছুদিন আগে সেটি দুর্বল হয়ে বাতাসে কাঁপতে থাকে। পরে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি এএফপিকে জানান, নিরাপত্তার কারণে শিগগিরই সেটি সরিয়ে ফেলা হবে। ভাস্কর্যটিতে বিশ^কাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাচ্ছে ৩৮ বছর বয়সি ইন্টার মিয়ামি তারকাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন