× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪৯ এএম

আইসিসি র‌্যাঙ্কিং

জ্যোতির উন্নতি, ফারিহার হাই জাম্প

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪৯ এএম

জ্যোতির উন্নতি, ফারিহার হাই জাম্প

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে দলগতভাবে টাইগ্রেসরা হারের মুখ দেখলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে বোলারদের তালিকায় হাই জাম্প অর্থাৎ বড় ধরনের লাফ দিয়েছেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। গতকাল মঙ্গলবার আইসিসি এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ২০ নম্বরে চলে এসেছেন জ্যোতি। অধিনায়কের পাশাপাশি সোবহানা মোস্তারি এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এবং স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে ব্যাটারদের এই তালিকায় কিছুটা অবনতি হয়েছে ওপেনার শারমিন আক্তার ও উইকেটরক্ষক দিলারা আক্তারের; তারা যথাক্রমে ৯ ও ২ ধাপ পিছিয়েছেন।

এদিকে বল হাতে ত্রিদেশীয় সিরিজে আলো ছড়িয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রানের খরচায় ২ উইকেট শিকারের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপের এক বিশাল লাফ দিয়ে ফারিহা এখন ৬২ নম্বরে অবস্থান করছেন। ফারিহা ছাড়াও মারুফা আক্তার, সুলতানা খাতুন ও স্বর্ণা আক্তার বল হাতে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তবে বোলারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে বহাল আছেন লেগ স্পিনার রাবেয়া খান, কোনো পরিবর্তন ছাড়াই তিনি ১৭ নম্বরে অবস্থান করছেন। বিপরীতে নাহিদা আক্তার দুই ধাপ, ফাহিমা খাতুন মেঘলা এক ধাপ ও রিতু মনি পাঁচ ধাপ পিছিয়ে গেছেন।

আইসিসির এই সাপ্তাহিক হালনাগাদে আন্তর্জাতিক অঙ্গনেও বড় পরিবর্তন এসেছে। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। এ ছাড়া ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল এবং অলরাউন্ডারদের তালিকায় সেরার মুকুট বজায় রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হ্যালি ম্যাথিউস।

রূপালী বাংলাদেশ

Link copied!