× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪৯ এএম

হৃদয়-রানায় ভর করে মোহামেডানের বিশাল জয়

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪৯ এএম

হৃদয়-রানায় ভর করে মোহামেডানের বিশাল জয়

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে বিশাল জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে মোহামেডান কোচ মিজানুর রহমান বাবুল শেষ চার রাউন্ডে দলের পিছলে পড়ার শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ঈদের পর প্রথম রাউন্ডেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে কোচকে স্বস্তির জয় উপহার দিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ব্যাট হাতে হৃদয়ের শতক আর বল হাতে নাহিদ রানার বিধ্বংসী রূপের সামনে দাঁড়াতেই পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান।

গতকাল মঙ্গলবার সাভারের বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৯ রানের পাহাড় গড়ে মোহামেডান। অধিনায়ক তাওহীদ হৃদয় মাত্র ১০৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০১ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। হৃদয়ের সেঞ্চুরির পাশাপাশি দলের বড় সংগ্রহে বড় অবদান রাখেন এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব। বিজয় ৭১ এবং আফিফ ৭০ রান করেন। ৩৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতিঝড়ে ২৩২ রানেই অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানের জার্সিতে এবারের প্রিমিয়ার লিগে নিজের একমাত্র ম্যাচটি খেলতে নেমে ৭১ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন রানা।

দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রান পাহাড় গড়ে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দীপুর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৬৯ রান তোলে প্রাইম ব্যাংক। তামিম ৯৩ বলে ১১৯ এবং দীপু ১১১ বলে ১০৫ রান করেন। পরে বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা ম্যাচে ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় ২৪২ রান। তবে ৫ উইকেটে মাত্র ৮৬ রান তুলতে সক্ষম হলে ১৫৫ রানে জয়ী হয় প্রাইম ব্যাংক।

আরেক জায়ান্ট আবাহনী লিমিটেডও পেয়েছে ১৭৩ রানের জয়। মাহিদুল ইসলাম অঙ্কনের ৯৫ বলে অপরাজিত ১০২ রানের সৌজন্যে ৫ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে রান তাড়া করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। এদিকে দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ১৫৪ রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্য ম্যাচে সিটি ক্লাবের দেওয়া ৩২৭ রানের বিশাল লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

রূপালী বাংলাদেশ

Link copied!