২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইরাকের বিপক্ষে রঙিন শুরু করেছিল নরওয়ে, যা সম্ভব হয়েছিল আরলিং হালান্ডের জোড়া গোলে। সেই হালান্ডই আবারও জোড়া গোল করে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নরওয়েকে তুললেন রাউন্ড অব ৩২-এ। গতকাল মঙ্গলবার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে নরওয়ের হয়ে গোল করেন মার্কুস হোমগ্রেন পেদারসেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন হালান্ড। তবে সেনেগালও ছেড়ে কথা বলেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগাল ও নিজের দ্বিতীয় গোলটি করে প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা জাগিয়ে তোলেন। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে নরওয়ে।
ম্যাচ হারলেও লড়াই করেছে সেনেগাল। ম্যাচের অধিকাংশ বল নিজেদের দখলেই রেখেছিল আফ্রিকার দলটি। আক্রমণও বেশি করেছে তারা। ৫৭ শতাংশ বল দখলে রেখে ১৬টি আক্রমণ এসেছে সাদিও মানের দলের। সমান ৬টি লক্ষ্যে রেখেছে দুই দলই। নরওয়ের আক্রমণ ১২টি। বল দখলে ছিল দলটির ৪৩ শতাংশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন