× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৯ এএম

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কার্যালয়ে হামলা, ১২ জন গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, ‘ছাত্র-জনতা’ ব্যানারে প্রথমে ২০ থেকে ৩০ জন তরুণ যুবক অবস্থান নেন। পরে প্রায় আধা ঘণ্টা পর আরেকটি দল মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১২ জনকে আটক করা হয়।

এর আগে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের দুই নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার ব্যানারে একদল তরুণ জড়ো হয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া নুরুল আমিন নামের এক তরুণ অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করে শরিফ ওসমান হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণেই হাদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাত ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রথমে কয়েকশ মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ২০ থেকে ৫০ জন লোক এসে ইট-পাটকেল নিক্ষেপসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!