× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৩৪ পিএম

কৃষিজমির মাটি বিক্রি : লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৩৪ পিএম

অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী।

প্রশাসন সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাটি ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করে দিনে নয়, রাতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটছে। রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পাশের ইটভাটায় সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে তেলিগ্রামের একটি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় জমির মালিক শাহনেওয়াজকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!