× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:০৪ এএম

চিনে ফেলায় যুবকের কব্জি কেটে ফেলল ডাকাতদল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:০৪ এএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় ডাকাতির সময় চিনে ফেলায় যুবকের কব্জি কেটে ফেলেছে ডাকাতরা। এ সময় ওই যুবককে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে আহত করা হয়েছে। 

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে আকাশ নামের ওই যুবককে গুরুতর অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উটমা, কোবাগা, মহজমপুর ও পেঁচাইন এলাকা থেকে ১০–১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে ডাকাতি চালিয়ে আসছিল। অভিযুক্তদের মধ্যে আছেন মো. আশরাফুল ইসলাম (২২), মো. আমির হোসেন, মো. সবুজ (২২), মো. ফাহিম (২৩) ও মো. বাবু।

ঘটনার সময় আকাশ কোবাগা এলাকায় যাচ্ছিলেন। তিনি ডাকাতদের চিনে ফেলায় দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

আহত আকাশের মা হেনা আক্তার মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!